বাড়িবাংলাদেশেসিলেট বিভাগসুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

ছাদিকুর রহমান স্বাধীন খাঁন , জামালগঞ্জ ( সুনামগঞ্জ)  প্রতিনিধি 
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকনার( বাঁশকার) হাওরে বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১১টার দিকে পশ্চিম লক্ষীপুর গ্রামের বাসিন্দা মালিক উস্তারের পুত্র জাকির হোসেন হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক জাকির হোসেনের মৃত্যু হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments