বাড়িবাংলাদেশেসিলেট বিভাগসুনামগঞ্জের ছাতক নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত:

সুনামগঞ্জের ছাতক নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত:

হাকীম নোমানী,ছাতক (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধি:
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের লক্ষিবাউরবাজার মাদ্রাসায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। লক্ষিবাউর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের মেম্বার সাদিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান আকন্দ, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, নোয়ারাই  ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমতিয়াজ আলী, নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, এস আই 
মো.সিকান্দর আলী,এ এস আই মোহাম্মদ শওকত আলী।
আরো বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদার , সাবেক ভারপ্রাপ্ত ইউ/পি চেয়ারম্যান আব্দুন নুর,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক  কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের 
যুগ্ম আহবায়ক হিফজুর রহমান মামুন,কৃষক দলের যুগ্ম  আহবায়ক কুতুব উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক  বদরুল আলম,যুবদল নেতা ইঞ্জিনিয়ার সুহেল মিয়া প্রমুখ। 
শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত করেন লক্ষিবাউর  মাদ্রাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের, ফারুক আহমেদ,মকতই মিয়া,হানিফ আলী,মোঃ আনোয়ার, মোঃ হরুপ আলী, নুরুল আমিন,হাবিবুর রহমান, মোঃ মদরিছ আলী,মোঃ মখন আলী,জহুরুল ইসলাম,আমির আলী,আবু সালেহ মোল্লা, ইব্রাহিম আলী,উস্তারবআলী, মোঃ তাহিদ মিয়া দেওয়ান আনফর রাজা চৌধুরী,গৌছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল  কাদের বলেন,অত্র এলাকায় অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগীতায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন, মদ,জুয়া,মাদক ক্রয়-বিক্রয়, চাঁদাবাজি,ইভটিজিং,বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধ করতে আমরা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের তথ্য ও সহযোগিতায় ইউনিয়নে 
সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব হবে। আপনারা আমাদের কাছে যখনই কোন অভিযোগ বা সহযোগীতা চাইবেন, দ্রুত  আপনাদের পাশে পাবেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments