
মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি :
সীতাকুণ্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা “রোড টু লাইট সার্ভিস চালু করা হয়েছে। চলবে পরীক্ষার শেষ হওয়া অবধী।
সার্ভিস রুট : বড়দারোগা হাট – সীতাকুণ্ড, কুমিরা – সীতাকুণ্ড, কুমিরা – সিটি গেইট। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে এবং যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগটি ৭ম বারের মতো গ্রহণ করা হয়।
অদ্য সকাল ১০.০ ঘটিকায় বাস সার্ভিসের উদ্ভোধন করেন জনাব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড। উপস্থিত ছিলেন লুৎপুন নেছা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার সীতাকুণ্ড এবং মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।

