বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত

মোহাম্মদ জাম‌শেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে মো. কলিম উদ্দিন (৩৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলিম উদ্দিন বারৈয়াঢালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাছির উদ্দিন ও জাহানারা বেগমের ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট দারোগার হাট বাজার এলাকায় মাদক সেবন ও বেচাকেনা নিয়ে কলিম উদ্দিনের সঙ্গে একটি প্রতিপক্ষ গ্রুপের বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষ গ্রুপ হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কলিম উদ্দিন ও সাদ্দাম নামে অপর এক স্বেচ্ছাসেবক দল সদস্য গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন, “মাদক সেবীদের সঙ্গে কলিম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দুষ্কৃতকারীরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা চিহ্নিত অপরাধী। তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “দুই পক্ষের বিরোধের জেরে কলিম উদ্দিন ও সাদ্দাম আহত হন। পরে চমেকে নিলে কলিম উদ্দিন মারা যান। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments