
মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সীতাকুণ্ড উপজেলার সাংগঠনিক সম্পাদক, মোঃ নাসির হত্যার প্রতিবাদে এবং নাছির হত্যা মামলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদেরকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করায় তাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা কৃষক দল ও যুবদল।
অদ্য ৫ই এপ্রিল(শনিবার) বিকাল ৩ ঘটিকায় সীতাকুণ্ড উত্তর বাজারে এক সমাবেশের আয়োজন করা হয়। বেলা বাড়ার সাথে সাথে উক্ত প্রতিবাদ সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।
সমাবেশে নেত্রীবৃন্দ নাছির হত্যার সাথে যারা জড়ির তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে প্রকৃত আসামীকে আড়াল করার জন্য তরিঘরি করে কৃষকদল ও যুবদলের নেত্রীবৃন্দকে গ্রেফতার করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতি বিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান। পাশাপাশি কৃষকদল নেতা নাছির হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সমাবেশ শেষে বিশাল একটি মিছিল উত্তর বাজার থেকে পৌরসভায় গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য জনাব জহুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক, ডা: কমল কদর, সদস্য সচিব, জনাব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক, জাগির হোসেন, সদস্য সচিব, ছালেহ আহম্মদ ছলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, মোরছালিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা কৃষকদলের আহবায়ক, আলাউদ্দিন মনি, সদস্য সচিব, হেলালউদ্দিন বাবর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, ফজলুল করিম ও সিনিয়র যুগ্ম আহবায়ক, শাহাবুদ্দিন রাজু, যুগ্ম-আহবায়ক, মোরশেদুল আলম সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি‘র সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, অংগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেত্রীবৃন্দ প্রমুখ।

