Thursday, November 19, 2026
spot_imgspot_img
Home বাংলাদেশ সিলেট সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

সিলেট সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

0
71
আব্দুস শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে
প্রবেশের সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।
বিজিবি জানায়, বুধবার দুপুরের দিকে সীমান্ত পিলার ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা পার হায়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দু’টি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই ভারতীয় খাসিয়াকে আটক করা হয়েছে। আটকদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 November 2026

সিলেট সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

www.Prothom-bd.com |
Fb/prothombangla