বাড়িএক্সক্লুসিভ নিউজসিরাজগঞ্জে ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকার রাস্তার পাশ থেকে এক ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১৯ অক্টোবর) ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইউপি সদস্য ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। বুধবার সকালে এলাকার লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

সলঙ্গা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় দুটি হত্যার ঘটনা ঘটে। একটি হত্যা মামলার আসামি ছিলেন ফরিদুল ইমলাম। হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘ দিন পলাতক ছিলেন ফরিদুল। এ হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডের জের হতে পারে। লাশ  ময়নাতদন্তের পর সব নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments