Home বাংলাদেশ ঢাকা বিভাগ সিংগাইরে স্মার্ট মিটার নিয়ে এমপি ও গ্রাহকদের মতবিনিময়

সিংগাইরে স্মার্ট মিটার নিয়ে এমপি ও গ্রাহকদের মতবিনিময়

0

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব,সিংগাইর(মানিকগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় সিংগাইর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিংগাইর উপজেলা প্রশাসন ও মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার।

সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের বিভিন্ন সুবিধা ও অসুবিধার দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি মিটার ব্যবহারের নিয়মকানুন ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত দর্শক ও গ্রাহকরা স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। বিশেষ করে মিটার ব্যবহারের নিয়ম, রিচার্জ পদ্ধতি, বিদ্যুৎ ব্যবহারের হিসাব, মিটারের বিভিন্ন সমস্যা ও গ্রাহকসেবাসহ নানা বিষয়ে জানতে চান তারা।

গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এবং সহজ ভাষায় বিষয়গুলো বুঝিয়ে বলেন। পাশাপাশি স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহারের সুবিধা, প্রয়োজনীয় সতর্কতা ও গ্রাহকদের করণীয় সম্পর্কে অবহিত করেন।

সভায় বক্তারা বলেন, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও গ্রাহকসেবা নিশ্চিত করতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে গ্রাহকদের সঠিক ধারণা থাকা জরুরি। এ ধরনের উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভার মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

08 November 2026

সিংগাইরে স্মার্ট মিটার নিয়ে এমপি ও গ্রাহকদের মতবিনিময়

www.Prothom-bd.com |
Fb/prothombangla
Exit mobile version