বাড়িবাংলাদেশেখুলনা বিভাগসাতক্ষীরা কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক চোর আটক আর একজন পলাতক।

সাতক্ষীরা কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক চোর আটক আর একজন পলাতক।

শরিফুল ইসলাম, কালীগঞ্জ সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের পিরোজপুর খালপাড় এলাকায় চুরির চেষ্টাকালে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক যুবক। আটক যুবকের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুই চোর একটি বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। এলাকাবাসীর সন্দেহ হলে তারা চোরদের ধাওয়া করে। এ সময় একজন পালিয়ে গেলেও অপরজনকে ধরে ফেলে স্থানীয়রা।
আটক যুবকের নাম মো. সাকিব হাসান (২০)। তিনি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। পলাতক চোরের নাম হাফিজুর ইসলাম, তিনিও একই গ্রামের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা সাকিবকে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments