
মোঃসাঈদ হাসান(সরিষাবাড়ী) জামালপুর,শিক্ষানবিশ প্রতিনিধি ঃ
আজ ১৩ই নভেম্বর সরিষাবাড়ীতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য
কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী কৃষি অফিসার,উপ-সহকারী কৃষি অফিসার এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ। সরিষাবাড়ী থানার প্রত্যেকটি ইউনিয়নের প্রাপ্যতার ভিত্তিতে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার উন্নতমানের বীজ ও ২০ কেজি সার বিতরন করা হয়।

