
খাজা মঞ্জুর মাহমুদ,সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনি্ধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা বেগমকে অপসারন করা হয়েছে। তারা দুজনই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছিলেন।
জানা যায় ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল এবং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসমা বেগম হত্যাসহ একাধিক মামলায় আসামি হয়ে বর্আতমানে ত্মগোপনে আছেন। তাদের অনুপস্থিততে শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের সেবা পেত জনগনকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত ২৩ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত পত্র মারফত শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদলকে অপসারণ করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুমিন হোসেন ভূঁইয়াকে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। এবং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমা বেগমকে অপসারণ করে শাহজাদাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ল্ড মেম্বার অমরেশ সরকারকে প্যানেল চেয়ারম্যান-১ হিসাবে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বায়িত্ব অর্পণ করা হয়।

