বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাসংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর বিশেষ কর্মপরিকল্পনা

সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর বিশেষ কর্মপরিকল্পনা

আরিফুর রহমান পাপন ,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।

এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী  ঝটিকা সফরে এসে দুর্গাপুর কলমাকান্দার বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।

এসময় এই অঞ্চলের অনাবাদি জমি আবাদযোগ্যকরণ সেচের মাধ্যমে সব মৌসুমে ফসল উৎপাদন, আদিবাসীদের জীবনমান উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণসহ সার্বিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য পরিকল্পনা কমিশন, কৃষি, পানি সম্পদ ও এলজিইডির সমন্বয় টিমকে আকাশপথে ও সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করিয়েছেন তিনি।

পরিকল্পনা কমিশনের সচিব ফজলুল হক সহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি টিম এলাকার সার্বিক চিত্র অবলোকন করে।

জনসাধারণের উদ্দেশ্যে মোশতাক আহমেদ রুহী বলেন, দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তার সবকিছুই আমি করবো। আমি আপনাদের যা যা বলেছি তার সবই বাস্তবায়ন হবে। আজ সরকারের বিভিন্ন দফতরের কর্তাব্যক্তিদের নিয়ে সবকিছু অবলোকন করলাম। তারা অবগত হলেন। দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলের আমূল পরিবর্তন শুরু হবে।

সংসদ সদস্যের এমন কর্মতৎপরতা স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন। তারা বলছেন পরিকল্পনামতো কাজগুলো বাস্তবায়ন হলে দুর্গাপুর কলমাকান্দার চিত্র আমূল বদলে যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments