
মোঃ শাহিন মিয়া, নিজস্ব প্রতিনিধি( শ্রীবরদী শেরপুর )
২৯/১১/২০২৫ রোজ শনিবার শ্রীবরদী সরকারি কলেজে এক ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল অনুষ্ঠানে খামারীপাড়া একাদশ বনাম দহের পার একাদশ খেলায় অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেরপুর ৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক এমপি জননেতা জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, উক্ত খেলায় বিশেষ উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী পৌর বিএনপি’র আহবায়ক সাবেক ছাত্রনেতা ফজলুল হক চৌধুরী অকুল, ও সদস্য সচিব এস এম সোহান, উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যই বলেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজন, তাই তোমরা সুন্দরভাবে খেলাধুলা করবা এবং পড়ালেখা করে বড় হব এটাই আমার প্রত্যাশা। পড়ােলখার পাশাপাশি খেলাধুলা করো মাদক থেকে দুরে থাক, কারণ আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই। এদেশ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ক্রিকেট খেলায় ফাইনাল চ্যাম্পিয়ন হয় দহের পারে, চ্যাম্পিয়ন দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি, খেলাধুলা হারজিত থাকবেই তাই তোমরা আগামী দিন খেলাধুলা গুলোতে সুন্দরভাবে অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করেন।

