বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশ্রীবরদী উপজেলা ভেলুয়া ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠক ও নির্বাচনীয় পথসভা।

শ্রীবরদী উপজেলা ভেলুয়া ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠক ও নির্বাচনীয় পথসভা।

মোঃ শাহিন মিয়া,(শ্রীবরদী(শেরপুর)নিজস্ব প্রতিনিধি:  

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক ও নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেলুয়া গ্রামের তালুকদার বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে গ্রামের শতাধিক নারী উচ্ছ্বাসভরে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী জনাবা ফরিদা হক দীপা।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ, ভেলুয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল তাঁর বক্তব্যে বলেন—
 “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির পথ নকশা। নারী সমাজ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তাহলে অন্যায়ের শৃঙ্খল ভেঙে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারব।
আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সাথে নিয়ে উন্নয়ন করতে সকলে দোয়া করবেন।” 
বিশেষ অতিথি জনাবা ফরিদা হক দীপা বলেন—
 “নারীরা এখন আর পেছনের সারিতে নয়, তারা পরিবর্তনের অগ্রভাগে। বিএনপি’র এই আন্দোলনে প্রতিটি মা-বোনের অংশগ্রহণই হতে পারে গণজাগরণের শক্তি।মা-বোনেরা প্রত্যেকে মিলে এলাকায় মাহমুদুল হক রুবেল সাহেবের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইবেন এ আহবান জানান।”
বক্তারা বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপি’র নীতি, আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে।
তারা আরও আহ্বান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।
উঠান বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পুরো বৈঠকজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ—আলোচনা, স্লোগান ও নারী নেতৃত্বের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ভেলুয়া গ্রামের চারপাশ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments