বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশ্রীবরদী উপজেলা ও পৌর বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন।

শ্রীবরদী উপজেলা ও পৌর বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন।

নিজস্ব প্রতিনিধি: মোঃ শাহিন মিয়া,(শ্রীবরদী, শেরপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পুনর্গঠনের অংশ হিসেবে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা ও পৌর বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে শেরপুর জেলা বিএনপি।

নতুন ঘোষিত শ্রীবরদী উপজেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।
অন্যদিকে, শ্রীবরদী পৌর বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি জনাব ফজলুল হক চৌধুরী অকুল, এবং সদস্য সচিব হয়েছেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা জনাব এস এম সোহান।
আজ বুধবার, শেরপুর জেলা বিএনপি’র সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন–এর যৌথ স্বাক্ষরে কমিটি দুটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন,
 “বিএনপি একটি বৃহৎ ও ঐক্যবদ্ধ রাজনৈতিক দল। এই কমিটিতে আমরা সবার নাম রাখতে পারিনি, তবে যারা এসেছেন তারা যোগ্য, আর যারা আসতে পারেননি তারাও আমাদের দলের মূল্যবান কর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ের সব নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
কমিটি ঘোষণার খবর পেয়ে শ্রীবরদী উপজেলা ও পৌর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকে এ সিদ্ধান্তকে দলের পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments