বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুর-৩ আসনের সাবেক এমপি মরহুম ডা. সেরাজুল হক সাহেবের ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার...

শেরপুর-৩ আসনের সাবেক এমপি মরহুম ডা. সেরাজুল হক সাহেবের ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: মোঃ শাহিন মিয়া, (শ্রীবরদী, শেরপুর) 
আজ ২৮ অক্টোবর ২০২৫ ইং, শেরপুর জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি ও শ্রীবরদী–ঝিনাইগাতী আসনের দুইবারের সফল সংসদ সদস্য মরহুম ডা. সেরাজুল হক সাহেবের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিকেলে শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা বলেন—
মরহুম ডা. সেরাজুল হক সাহেব ছিলেন বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া একজন অক্লান্ত পরিশ্রমী জননেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি তিল তিল করে বিএনপিকে সুসংগঠিত করেছিলেন।
তিনি পেশায় একজন এমবিবিএস ডাক্তার ছিলেন, তবে রাজনীতি ও মানবসেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন।
এমপি হিসেবে তিনি শ্রীবরদী–ঝিনাইগাতী অঞ্চলের শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা–ঘাট, ব্রিজ–কালভার্টসহ ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।
পরবর্তীতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখেন।
কিন্তু দুর্ভাগ্যবশত, ১৯৯৪ সালের ২৮ অক্টোবর, শুক্রবার, ঢাকা থেকে শেরপুর ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শেরপুরসহ সারাদেশে নেমে আসে গভীর শোকের ছায়া।
আজ তার ৩১তম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন—
“আল্লাহ তায়ালা যেন মরহুম ডা. সেরাজুল হক সাহেবকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে স্থান দান করেন।”
(আমিন)
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments