বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শেরপুরে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মোঃ সৌরভ হাসান ,শেরপুর সদর (শেরপুর) শিক্ষানবিশ প্রতিনিধি 
শেরপুরে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে শহরের নৌহাটাস্থ উত্তরা আদর্শ উচ্চ  বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ  শিক্ষক সমিতি, শেরপুর জেলা শাখার আহ্বায়ক, জনাব মোঃ মুহসীন আলী আকন্দ।  সংগঠনের সভাপতি রিফাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জনাব বুলবুল আহম্মেদ। 
বিশেষ অতিথি ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃআশরাফুল আলম, ডায়নামিক আইটি ইন্সটিটিউট এর পরিচালক আব্দুস সাত্তার রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সংগঠক জনাব সাজ্জাদ হোসাইন আলম ও উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক জনাব সোহরাব আলী। 
এ সময় বক্তারা কিশোর গ্যাং, বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং বন্ধ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়াও ঝড়ে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা এবং বিভিন্ন সামাজিক কাজে শিক্ষার্থীদের আত্ননিয়োগ করতে উৎসাহিত করা হয়। 
এসময় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত সংগঠনের শতাধিক সদস্য ও বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments