বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরের যৌক্তিক উন্নয়নের ৫ দফা দাবিতে ঐতিহাসিক নাগরিক মানববন্ধন, অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণ

শেরপুরের যৌক্তিক উন্নয়নের ৫ দফা দাবিতে ঐতিহাসিক নাগরিক মানববন্ধন, অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণ

মোঃ মারুফ হোসেন, ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

সারাদেশের তুলনায় পিছিয়ে পড়া শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের ৫ দফা দাবিতে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টা এক মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এক নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ধর্ম, বর্ণসহ রাজনৈতিক ভেদাভেদ ভুলে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অষ্টমীতলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের দুই পাশে ১৪ কিলোমিটারজুড়ে গঠিত এ মানববন্ধনে অন্তত অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

তথ্যমতে, ১৯৮৪ সালে শেরপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হলেও ৪১ বছর পরও জেলার প্রায় ১৬ লক্ষ মানুষের সার্বিক উন্নয়নের প্রত্যাশা অপূর্ণই রয়ে গেছে। ফলে শেরপুরবাসী আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা এসময় জেলার উন্নয়নে ৫ দফা দাবিতে বলেন—উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা, উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল নেটওয়ার্কের সংযোগ স্থাপন, পর্যটন এলাকায় হোটেল-মোটেল নির্মাণ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে একটি অর্থনৈতিক জোন গঠন করা জরুরি।

মানববন্ধনে শেরপুরের শতাধিক রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে অষ্টমীতলা থেকে খোয়ারপাড় মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি বিভিন্ন যানবাহন থামিয়ে সাধারণ মানুষ এবং রাস্তার পাশের গৃহবধূরাও মানববন্ধনে অংশ নেন।

অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধনে জরুরি স্বাস্থ্যসেবায় সার্বক্ষণিক চারটি অ্যাম্বুলেন্স, চারজন সরকারি চিকিৎসক এবং একাধিক নার্স প্রস্তুত ছিলেন। শতাধিক স্বেচ্ছাসেবকের একটি দল অংশগ্রহণকারীদের মাঝে পানি সরবরাহ করেছে। নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিরবচ্ছিন্ন নজরদারিতে ছিলেন। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবিতে আয়োজিত এই আন্দোলনের পরও যদি শেরপুরে দৃশ্যমান উন্নয়নের উদ্যোগ না দেখা যায়, তাহলে জেলার মানুষ প্রয়োজন হলে শাটডাউনের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আয়োজকরা। জেলার ইতিহাসে রাজনৈতিক সমাবেশ ছাড়া এত বড় জনসম্পৃক্ততা এর আগে দেখা যায়নি বলে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments