বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরের ঝিনাইগাতীতে লাগামহীন বেড়ে ওঠেছে মাদকের চালান

শেরপুরের ঝিনাইগাতীতে লাগামহীন বেড়ে ওঠেছে মাদকের চালান

শাইপ আহম্মেদ জুয়েল ঝিনাইগাতী(শেরপুর)নিজস্ব প্রতিনিধি 

ভারতের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে লাগামহীন বেড়ে ওঠেছে মাদকের চালান। 

প্রতিনিয়ত চলছে মাদক এবং চোরাচালান বিরোধী বিজিবির টহল ও অভিযান।কোনো কিছুতেই যেন থামছে না মাদকের চালান। 

লাগামহীন বেড়ে ওঠেছে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা বিভিন্ন মাদক  জাতীয় পন্য-হয়তো মদ,গাজা,নয়তো ইয়াবা,ফেন্সিডিল,এছাড়াও রয়েছে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতের বস্ত্র,চিনি,জিরা,আদাসহ রকমারি পন্য। 

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমরা এলাকার শামসুল হকের ছেলে লাল চাঁনকে প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মালামালসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মাদকের চালান কবে বন্ধ হবে? এমন প্রশ্নের উত্তর খোঁজে খোঁজে  প্রায় ক্লান্ত ঝিনাইগাতী উপজেলার মানুষ। 

প্রশাসনকে মাদক জিরো টলারেন্স করতে আরও ধারাবাহিক কঠোর ভাবে কাজ করতে হবে এবং অভিযান অব্যাহত রাখতে হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা। 

শাইপ আহম্মেদ জুয়েল ঝিনাইগাতী (শেরপুর) নিজস্ব প্রতিনিধি 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments