বাড়িএক্সক্লুসিভ নিউজশেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ ইং উদযাপন উপলক্ষে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ২০ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে। কম্পিউটার বিভাগের প্রদর্শক সাংবাদিক মনজুর আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক অলকেশ দে মুহিত, প্রভাষক আরাফাত, ইন্সট্রাক্টর বিল্লাল হোসেন, ইন্সট্রাক্টর রফিকুল ইসলাম, লাইবেরীয়ান আলা উদ্দিন, প্রদর্শক আবু শাহেদ ও সুমি আক্তার, হিসাব সহকারী আব্দুর রহিম, অফিস সহকারী মাসুক আহমদ, অফিস সহকারী সেলিনা আক্তার, ল্যাব সহকারী জসিম উদ্দিন ও খাদিজা আক্তার প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments