বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী—এমনটাই জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটা আমাদের মনে হয়, আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।

এর মাধ্যমে আমাদের এই চলমান সংকট শুধু সমাধান হবে না, আগামী দিনে শিল্পের বিকাশে, নতুন বিনিয়োগ বাস্তবায়নে যে গ্যাস-বিদ্যুতের প্রয়োজন হবে, সেই বর্ধিত চাহিদা কীভাবে মেটানো হবে, সেটারও একটি বিস্তারিত রূপরেখা এখানে উপস্থাপন করা হয়েছে —বলেও জানান তিনি।

ফজলুল হক বলেন, এটা কিন্তু ব্যাপারটা এরকম নয় যে তাঁরা উপস্থাপন করেছেন, আমরা শুধু শুনে শুনে বের হয়ে এসেছি। কারণ উপস্থাপন হয়েছে আধা ঘণ্টা, আমাদের মিটিং কিন্তু পূর্বনির্ধারিত ছিল দুই ঘণ্টা। সেই মিটিং দীর্ঘায়িত হয়েছে তিন ঘণ্টায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments