Thursday, November 19, 2026
spot_imgspot_img
Home বাংলাদেশ শিবপুর-তারেক জিয়া রোডে গাছ ফেলে প্রতিবন্ধকতা: সন্ধ্যার পর ছিনতাই আতঙ্কে চালক ও...

শিবপুর-তারেক জিয়া রোডে গাছ ফেলে প্রতিবন্ধকতা: সন্ধ্যার পর ছিনতাই আতঙ্কে চালক ও পথচারীরা

0
93

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর থেকে তারেক জিয়া রোডে সন্ধ্যার পর ছিনতাইয়ের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এলাকাবাসীর। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার নানামুখী চেষ্টা চালানো হলেও, সড়কে একের পর এক এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তা হীনতা ক্রমেই বাড়ছে।

সর্বশেষ আজ (রবিবার) সন্ধ্যা ৭টার পরপরই শিবপুর-তারেক জিয়া রোডের গণপুর গ্রামে প্রবেশের আগে বেলহট্টি এলাকা সংলগ্ন গুচ্ছগ্রামের (আবাসন) সামনে একদল দুর্বৃত্ত সড়কের ওপর গাছ ও বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নির্জন সড়কে হঠাৎ এমন ব্যারিকেড দেখে ওই পথে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এলাকাটি সন্ধ্যার পর অনেকটাই নির্জন হয়ে যায়। দুর্বৃত্তরা মূলত চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সড়কে এই প্রতিবন্ধকতা তৈরি করেছিল।

এদিকে ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত তৎপরতা দেখায় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পুলিশ সদস্যরা স্থানীয় আবাসন এলাকার বাসিন্দাদের সহযোগিতায় সড়কের ওপর থেকে গাছ ও আবর্জনা সরিয়ে ফেলে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করেন।

প্রশাসনের এই তাৎক্ষণিক তৎপরতাকে সাধুবাদ জানালেও স্থানীয় ভুক্তভোগীদের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায়শই এমন ঘটনা ঘটায় সন্ধ্যার পর চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই রুটে স্থায়ী পুলিশি টহল বা বিশেষ নজরদারি জোরদার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

07 November 2026

শিবপুর-তারেক জিয়া রোডে গাছ ফেলে প্রতিবন্ধকতা: সন্ধ্যার পর ছিনতাই আতঙ্কে চালক ও পথচারীরা

www.Prothom-bd.com |
Fb/prothombangla