বাড়িবাংলাদেশেখুলনা বিভাগশার্শার বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে সারে ৪ কেজি স্বর্ণ জব্দ।

শার্শার বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে সারে ৪ কেজি স্বর্ণ জব্দ।

সিয়াম খান,শার্শা (যশোর)শিক্ষা নবিশ প্রতিনিধি:

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল থেকে সাড়ে চার কেজি ওজনের চার কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

গ্রেফতার মাহফুজ মোল্লা (২৬) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল সদর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাহফুজ নামে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সাড়ে চার কেজি ওজনের চার কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে সোনার বার ও মোবাইল ফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments