বাড়িবাংলাদেশেখুলনা বিভাগশার্শার-গোগা সীমান্তে ৬ টি সোনার বার উদ্ধারসহ আটক-১

শার্শার-গোগা সীমান্তে ৬ টি সোনার বার উদ্ধারসহ আটক-১

মোঃ জাকির হোসেন,(শার্শা) প্রতিনিধি:

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৬টি সোনার বার সহ চয়ন হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (২২এপ্রিল) রাত ১:০০ টার সময় গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে সোনার বার সহ তাকে আটক করা হয়।

আটক চয়ন হোসেন শার্শা উপজেলার গোগা গাজিপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বিজিবি কর্মকর্তা জানান, গোপন একটি সংবাদের ভিত্তিতে জানতে পারি। এই সীমান্ত পথ দিয়ে রাতে পাচারকারিরা সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ৪২ আর পিলার হতে ১ কিলোমিটার দূরুত্বে বাংলাদেশের অভ্যন্তরে গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান করে। ওই সময় সোনা পাচারকারি একটি ব্যটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তখন ওই ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরন সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোন সোনার বার পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সোনারবার গুলো রয়েছে।এসময় তার জুতার ভেতরে ৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম। উদ্ধার সোনার সিজার মূল্য ৭২লাখ ০৮ হাজার ২৫৬ টাকা।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, উদ্ধারকৃত সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments