
মোঃ সাদ্দাম হোসেন, বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদান, তাঁর রাষ্ট্রনায়কসুলভ দূরদর্শিতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর নেতৃত্ব এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

