বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশপথ হবে বিএনপির নির্বাচিত সকল এমপিদের -সময়ের অপেক্ষায় মাহমুদুল হক রুবেল শেরপুর-৩

শপথ হবে বিএনপির নির্বাচিত সকল এমপিদের -সময়ের অপেক্ষায় মাহমুদুল হক রুবেল শেরপুর-৩

শাইপ আহম্মেদ(জুয়েল)ঝিনাইগাতী,শেরপুর নিজস্ব প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১৩ আসনে বিজয়ী।যেকোন দিন শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও অপেক্ষা করতে হচ্ছে শেরপুর-৩ বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে।

আইন অনুযায়ী বাংলাদেশের ৩০০জন সাংসদ শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও নির্বাচন স্থগিত হওয়ার কারণে শেরপুর-৩ থেকে থাকছে না কেউ। 

তবে শেরপুর-৩ আসনের সাধারণ জনগণ বলছে, এখানে মাহমুদুল হক রুবেল সাবেক তিনবারের এমপি একক শপথ গ্রহণ করবে শুধু সময়ের অপেক্ষা মাত্র। 

জানা যায় গত ৩০ বছরের ইতিহাসে সাবেক এই এমপি পুত্র এমপির (ঝিনাইগাতী -শ্রীবর্দি) আসনে  জনপ্রিয়তা রয়েছে আকাশচুম্বী। 

সৎ,নিরলস এবং কর্মী বান্ধব এই নেতা দীর্ঘ সতেরো বছর মামলার সাথে লড়াইয়ের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মীদের খোঁজ খবর নিয়েছেন সমান তালে এমনটাই জানিয়েছেন বিএনপি কর্মী এবং সমর্থকরা।

বিএনপির দলীয় নেতা-কর্মীদের ছাড়াও সাধারণ খেটে খাওয়া মানুষের মনে আমৃত্যু জায়গা করে নিয়েছে সাবেক তিনবারের এই এমপি মাহমুদুল হক রুবেল। 

আসন্ন শেরপুর-৩ নির্বাচনে সবকিছু ঠিক থাকলে আসনটিতে বিএনপির বড় জয় ছিনিয়ে আনতে পারে বলে জনগণের ধারণা। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments