বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলালোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদে চৌধুরী মো. সালেহের নিয়োগ

লোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদে চৌধুরী মো. সালেহের নিয়োগ

মনির আহমদ আজাদ, লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন চৌধুরী মো. সালেহ। তিনি উপজেলার পদুয়া এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বলে জানা গেছে। চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর তিনি দাবি করেন, সমিতির গঠনতন্ত্র ও নির্ধারিত বিধিমালা অনুসরণ করেই নির্বাচন সম্পন্ন হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, সমিতিতে সক্রিয় (এ্যাকটিভ) ও নিষ্ক্রিয় (আনএ্যাকটিভ) সদস্য উভয়ই রয়েছে। যারা সমিতির নিয়ম-নীতি মেনে চলেননি, তারা আনএ্যাকটিভ হিসেবে বিবেচিত হওয়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অন্যদিকে, বৈধ ও সক্রিয় সদস্যরা ভোট প্রদান করে তাকে নির্বাচিত করেছেন। তিনি আরও জানান, সমিতির নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক ছিল এবং সেই সময়ের মধ্যেই বিধিমতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আনএ্যাকটিভ সদস্যদের ভোট দিতে না পারাকে কেন্দ্র করে একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তবে সংশ্লিষ্ট মহলের মতে, বিষয়টি নিয়ে স্বচ্ছতা ও নিয়ম-নীতি অনুসরণের প্রশ্নে ভবিষ্যতে আরও স্পষ্ট ব্যাখ্যা আসতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments