বাড়িবাংলাদেশেখুলনা বিভাগলিগ্যাল এইড অফিস যেন হয় বিচার প্রার্থীদের আস্থার জায়গা।

লিগ্যাল এইড অফিস যেন হয় বিচার প্রার্থীদের আস্থার জায়গা।

শরিফুল ইসলাম, কালিগঞ্জ(সাতক্ষীরা)বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস জাঁক-জমকপূর্ণভাবে পালনের মধ্য দিয়ে লিগ্যাল এইড অফিস হতে বিনামূল্যে আইনগত সেবা পাওয়ার ব্যাপারে সকলকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, দরিদ্র মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন, ধনীরা পেতে পারেন আইনি পরামর্শ এবং সকল প্রকার বিরোধ আপোষে মীমাংসা করতে এই অফিসের সহযোগিতা নিতে পারেন ধনী-দরিদ্র সকলেই- এ বিষয়টি বেশী বেশী করে প্রচার করতে হবে।
সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, সরকারের এই মহতী উদ্যোগের সুফল মানুষ যাতে পেতে পারে আমাদেরকে সে ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, জেলার প্রতিটি ইউনিয়নে নব গঠিত ইউনিয়ন কমিটির মাধ্যমে আগামীতে তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড এর সেবাকে বিস্তৃত করা সম্ভব।জেলার সকল স্তরের মানুষের আস্থার জায়গা যেন হয় লিগাল এইড অফিস সে ব্যাপারে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীনসহ জজ শীপের বিচারকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক এড. এমদাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর রহমান চৌধুরী, ডা. ফরহাদ জামিল, জিপি এড. অসীম কুমার মন্ডল(১), পিপি এড. আব্দুস সাত্তার ও জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন দুদকের পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, প্যানেল আইনজীবী ও সাংবাদিক খায়রুল বদিউজ্জামান, এড. মুহা. মুনির উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, এনজিও প্রতিনিধি মো. মনিরুজ্জামান দৈনিক প্রথম বাংলার  প্রতিনিধি শরিফুল ইসলাম এবং  সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments