
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুলবাগিচা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল।
এ সময় তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখনই দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে এ ছাড়াও লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শফিউল্যাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নাসিম মাতাব্বরসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

