
অপু হাসান। লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:
‘পৌর করে চলছে উন্নয়নের চাকা, সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’-এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় তিনদিন ব্যাপী পৌর করমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে লালমোহন পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ। মেলায় বকেয়া কর পরিশোধ করলে শতকরা ১৫ শতাংশ ছাড় পাবেন নাগরিকরা। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মেলা শেষে থাকবে আকর্ষণীয় পুরস্কার।
এ সময় লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, মো. মেহেদী হাসান, পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফসার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

