
অপু হাসান। লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে পৌরশহরের থানার মোড়ে অবস্থিত শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল,যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, , পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

