
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩-জুলাই) দুপুর ১২ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন উপজেলার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আহসানুল্লাহ, ওসি তদন্ত মাকসুদ হাওলাদার, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ, উপজেলা প্রকৌশলী রাজিব শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা শিল্পকলা একাডেম সাধারণ সম্পাদক আজাদুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন,সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের দল এবং সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

