বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে পুলিশের বিশেষ অভিযানে ১৩টি চোরাই গরু উদ্ধার 

লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে ১৩টি চোরাই গরু উদ্ধার 

অপু হাসান , লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ১৩টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে )দিনে ও রাতে  উপজেলার লালমোহন সদর ইউনিয়ন, দেওয়ান কান্দি এলাকা থেকে ৪টি এবং লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকা থেকে ৯ টি সহ মোট ১৩ টি চুরি হওয়া গরু উদ্ধার করে থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড এবং লালমোহন ইউনিয়ন দেওয়ান কান্দি এলাকা দিয়ে চোরাই গরু পাচার হচ্ছে। 
এ-সময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর নির্দশে এসআই আবু ইউছুব, এসআই মাহমুদ ও এ এসআই কিবরিয়া এর নেতৃত্ব, গত দুই দিনে  অভিযান চালিয়ে ছোট-বড় ১৩টি গরু উদ্ধার করেন। 
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ও পৌরসভা বিভিন্ন এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ১৩ টি গুর উদ্ধার করা হয়েছে, বর্তমানে গরুগুলো থানা হেফাজতে আছে, প্রকৃত মালিকের কাছে এই গরুগুলো হস্তান্তর করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments