
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা তীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে এ অনুদান তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল বলেন, গত ২৯ মে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন মানুষজন। তাদের দুর্দশার কথা বিবেচনা করে আমাদের নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে সেই অনুদান তুলে দিচ্ছি।

