Home বাংলাদেশ বরিশাল বিভাগ লালমোহনে চিকিৎসাসেবার মানোন্নয়নে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের আলোচনা সভা

লালমোহনে চিকিৎসাসেবার মানোন্নয়নে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের আলোচনা সভা

0
অপু হাসান।।লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহনে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগ নির্ণয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। বিশেষ অতিথি ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক পরিচালক রেজাউর রহমান শাহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক কাজী হাসানুজ্জামান ও ফারিয়া লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসান পাটোয়ারী।
অনুষ্ঠানে ফারিয়ার প্রায় শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে লালমোহনের চিকিৎসাসেবা ও রোগ নির্ণয় কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটিতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসাসেবা ও নির্ভুল রোগ নির্ণয়ের সুযোগ পান, সে লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 November 2026

লালমোহনে চিকিৎসাসেবার মানোন্নয়নে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের আলোচনা সভা

www.Prothom-bd.com |
Fb/prothombangla
Exit mobile version