বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন

লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন

অপু হাসান।।লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ। 
 ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিফ/২( ২০২৫- ২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে রোপা আমন ধান বীজ, মরিচ হাইব্রিড বীজ, উফশী জাতের শাক সবজির বীজ এবং রাসায়নিক সার লালমোহন উপজেলার ৪২০০ জন ধান চাষির মাঝে ধানের বীজ ও ২০ কেজি করে সার,  ৯০ জন সবজি চাষির মাঝে বীজ ও ৫ কেজি করে সার ও ৪০০জন মরিচ চাষি মাঝে বীজ ও ৫ কেজি সার  বিতরণ করা হবে।
 এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments