বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি:

ভোলার লালমোহনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের গুজব মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান টিটব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি এসএম মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments