
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
নৌ পথে জলদস্যু, নৌ-ডাকাতি, ভূমিদস্যু ও চাঁদাবাজি দমনে নদীতে নৌ টহল শুরু করেছে লালমোহন থানা পুলিশ। কর্মসুচীর অংশ হিসেবে আজ ১৭ জানুয়ারী উপজেলার মেঘনা নদীতে টহল শুরু করা হয়। এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামসহ থানার পুলিশ কর্ম কর্তারা উপস্থিত ছিলেন।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অভিযানের মূল লক্ষ্য ছিল জল দস্যুতা, নৌ-ডাকাতি এবং নৌপথে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম দমন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে যাতে নৌ-পথে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত হয়।

