
মোঃ সুমন আহমেদ শিহাত, নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাট কালীগঞ্জে র্যাবের অভিযানে দম্পতি গ্রেফতার, ৩০ কেজির বেশি গাঁজা উদ্ধার
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রাম এলাকায় র্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন — খিতিশ চন্দ্র রায় (৪০) এবং তার স্ত্রী দ্বিপালী রাণী রায় (৩৮)। তাদের কাছ থেকে মোট ৩০.০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এই দম্পতি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৩ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলের জন্য তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

