
মোহাম্মদ আফজাল হোসেন জয়,লামা (বান্দরবান) বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের লামার ফাইতং ইউনিয়ন ৯নং ওয়ার্ড ফাদুর ছড়া এলাকায় ইট ভাটায় লামা বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অবৈধ কাঠ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়, বুধবার (১৩ই মার্চ)। অভিযানের অংশ হিসেবে লামার ফাইতং ফাদুর ছড়া সেভেন বিএম ইট ভাটায় অভিযানে ৬ হাজার ৫ শত ঘনফুট অবৈধ বনের কাঠ উদ্ধার করে বন বিভাগ।
এসব কাঠ ইট ভাটায় পোড়ানোর জন্য মজুদ রাখা হয়েছিলো।
এ বিষয়ে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাম বলেন “অভিযানে কবির খান কোম্পানির মালিকানাধিন সেভেন বিএম ইট ভাটা থেকে ৬৫০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। অবৈধ গাছ কাটার সাথে যারা জড়িত এবং মজুদ কারি উভয়ের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে”। এই অভিযান চলার সময় বন বিভাগের নিরাপত্তায় নিয়োজিত সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিল।

