বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলামার গজালিয়া ইউনিয়নে ১১ বছরের ছেলেকে বলাৎকার। বিশেষ প্রতিনিধি/বান্দরবান।

লামার গজালিয়া ইউনিয়নে ১১ বছরের ছেলেকে বলাৎকার। বিশেষ প্রতিনিধি/বান্দরবান।

লামা(বান্দরবান) বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামায় চায়ের দোকানদার কর্তৃক ১১ বছরের ছেলে বলাৎকারের শিকার হয়েছে। রবিবার (১৬ জুন ২০২৪ইং) দুপুর দেড় ঘটিকায় লামা উপজেলার গজালিয়া বাজারে এই ঘটনা ঘটে।

ভিকটিমের পরিবার জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ এ ফোন করে থানা পুলিশের সহযোগীতা চাইলে, লামা থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে যায়। এই প্রতিবেদন লিখা পর্যন্ত ভিকটিম ও তার পরিবার লামা থানায় অবস্থান করছে এবং বলাৎকারকারী পুরুষ পলাতক বলে জানা যায়। দোকানের ভিতর রান্না ঘরে নিয়ে বলাৎকার করা হয়েছে মর্মে ভিকটিম স্বীকার করে।

বলাৎকারকারী শাহজাহান (৫২) গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোহাম্মদ পাড়ার মৃত- আমজের হোসেনের ছেলে।

জানা যায়  ভিকটিম তার নিজ বাড়ী থেকে প্রয়োজনী ঔষধের জন্য গজালিয়া বাজারে যায়। পরবর্তীতে ভিকটিম ফার্মেসী থেকে নিজ বাড়ী ফেরার পথে তার বাড়ীর পাশের চায়ের দোকানদার শাহজাহান তাকে জোর করে দোকানের রান্না ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে মর্মে ভিকটিম ও তার পরিবার জানায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন, ভিকটিম ও তার পরিবারের লোকজন ৯৯৯ এ ফোন দিলে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। ভিকটিম পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments