বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলালাকসাম উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক - আল আমিন রায়হানের রহস্যজনক মৃত্যু।

লাকসাম উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক – আল আমিন রায়হানের রহস্যজনক মৃত্যু।

নূর মোহাম্মদ আল-আমিন, বিশেষ প্রতিনিধি, লাকসাম, কুমিল্লা। 

আজ মঙ্গলবার ২৫ নভেম্বর : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে কুমিল্লার, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রায়হানের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে আজ রাতে আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। অভিযোগ উঠেছে, সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশটি জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, আল আমিনের মরদেহটি জানালার গ্রিলের সাথে ঝুলে থাকলেও তার হাঁটু এবং পা মেঝের সাথে লাগানো অবস্থায় ছিল। জানালার উচ্চতাও মেঝের খুব কাছাকাছি।
লাকসাম ও কুমিল্লার ছাত্ররাজনীতিতে আল আমিন একটি পরিচিত নাম। তার এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments