বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরোয়াংছড়িতে বিএনপি ব্যাপক গণসংযোগ ও প্রচারণা।

রোয়াংছড়িতে বিএনপি ব্যাপক গণসংযোগ ও প্রচারণা।

হ্লাছোহ্রী মারমা, ​রোয়াংছড়ি (বান্দরবান)প্রতিনিধি : ​

বান্দরবানের রোয়াংছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে দিনভর ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে এই নির্বাচনী প্রচারণা শুরু হয়।

​আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু গণসংযোগ ও লিফলেট বিতরণ রোয়াংছড়ি বাজার এলাকা এবং উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে জনসাধারণের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
​ভোটারদের প্রতি আহ্বান: গণসংযোগকালে জাবেদ রেজা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করুন।”

এসময়ের ​উপস্থিত  ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, মো: ​জসিম উদ্দিন তুষার, সদস্য, রিটল বিশ্বাস, ​লুসাইমং মারমা, ​চনুমং মারমা, ​মাওসেতুং তঞ্চঙ্গ্যা, ​মংহাইনু মার্মা, গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, ​এছাড়াও রোয়াংছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের এই প্রচারণায় অংশ নেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এই গণসংযোগ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

ছবি ক্যাপশন: রোয়াংছড়ি উপজেলা গণসংযোগ ও প্রচারণা জাবেদ রেজা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments