বাড়িবাংলাদেশেরাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়।

আসাদুর রহমান ।। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ নভেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রুবেল আমিন, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে আগমন করেন। এসময় কলেজ শাখা ছাত্রদল এর আয়োজনে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ সহ রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রাজারহাট আদর্শ মহিলা ড্রিগ্রি কলেজের সাধারন শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরন ও  মতবিনিময়  করেন তিনি।  এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক শাওন, রাজারহাট উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, সরকারি এমআই কলেজ শাখা ছাত্রদলের  আহবায়ক আকরামুল হক, সদস্য সচিব হাসিবুল ইসলাম হিমু সহ আল মিজান মাহিন, রাজারহাট উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থী বৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments