বাড়িরংপুর বিভাগঠাকুরগাঁও জেলারাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী'র মতবিনিময়সভা

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়সভা

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে রাণীশংকৈল পৌরশহরের দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলালউদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের

সভাপতি শাহাজালাল জুয়েল। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন , প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক  কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ৩৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বিগত দিনে তাদের উপর নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরেন। সেইসাথে সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ট সংবাদ প্রকাশের আহবান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments