বাড়িরংপুর বিভাগঠাকুরগাঁও জেলারাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু।

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ৬ জুন দুপুরে রানীশংকৈল -পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম রানীশংকৈল উপজেলার গোগর এলাকার আজিজুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ফাতেমা বেগম পাঁয়ে হেটে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পুরাতন সেন্টার এলাকায় পৌঁছালে পিছন দিক দিয়ে আসা রানীশংকৈল গামী সিমেন্ট বোঝাই (ঢাকা মেট্রো উ ১১-৩৪১৭) ট্রাকটি সজোরে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘটনা স্থল থেকে ট্রাক চালকে আটক করে পুলিশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম চালক ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments