
বিশেষ প্রতিনিধি লংগদু উপজেলা
বৃহস্পতিবার ( ০৯ মার্চ) সকাল ১১টায় মাইনীমুখ এলাকার মাইনী টু গাঁথাছড়া ব্রীজের পাশে বনবিভাগের দখলে থাকা ৫০ শতাংশ জায়গা হাইকোর্টের নির্দেশে ইউনিয়ন পরিষদকে বুঝিয়ে দেয় বিএফ আই ডিসির কাপ্তাই এর কর্মকর্তাগন।
এসময় মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল উপস্থিত থেকে জায়গার পরিমাণ বুঝে নেয়। স্থানীয় হেডম্যান এখলাছ মিঞা খান উপস্থিত থেকে জায়গার পরিমাণ নির্ধারণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম এবং অত্র ইউপির সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদকে তাদের যায়গাটি বুঝিয়ে দেয়।
এ বিষয়ে মাইনীমুখ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কামাল হোসেন কমল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, জায়গাটি নিয়ে দীর্ঘদিন যাবত আমি বুঝে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিলাম আজ হাই কোর্টের নির্দেশে জায়গাটি ইউনিয়ন পরিষদকে বুঝিয়ে দেওয়ার জন্য বিএফ আই ডিসির কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি

