বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরাঙ্গামাটিতে জামায়াতের  মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জামায়াতের  মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু(রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০ঃ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার আয়োজনে সংগঠনের কর্মীদের  নিয়ে মিডিয়া বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটির বনরুপার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালাটি রাঙ্গামাটি  জেলা জামায়াতে ইসলামীর এসিসট্যান্ট সেক্রেটারি মানছুরুল হকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এডভোকেট মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ্পস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আল হক। এবং কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন প্রেসক্লাবের সদস্য আলমগীর মানিক ও মোহাম্মাদ সোলেমান ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় সমাজের সকল সংবাদ যেন বস্তুনিষ্ঠ সংবাদ হিসেবে প্রকাশিত হয়। এলক্ষ্যকে সামনে রেখে জামায়াতে ইসলামী তার সংগঠনের মিডিয়া বিষয়ে আগ্রহী সক্রিয় কর্মীদের নিয়ে সাংবাদিক তৈরীর লক্ষ্যে ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভুমিকা রাখার লক্ষ্য নিয়েই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

বিশেষ অতিথি বলেন, আমাদেরকে সমাজের সঠিক সংবাদ প্রকাশে ভুমিকা রাখতে হবে। এটি একটি মহৎ পেশা। এ পেশার কাজ আমানত স্বরুপ, আমাদেরক সকলকে আমানতদারিতারর সাথে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষকেরা হাতে কলমে প্রশিক্ষণ দান করেন এবং বলেন এ নিয়ম মেনে যদি আমরা সংবাদ তৈরি করতে পারি তাহলেই আমাদের আজকের এই কর্মশালা স্বার্থক হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments