বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলারমজানে পবিত্রতা রক্ষার দাবীতে কচাকাটায় জামায়াতে ইসলামীর মিছিল

রমজানে পবিত্রতা রক্ষার দাবীতে কচাকাটায় জামায়াতে ইসলামীর মিছিল

নাগেশ্বরী(কুড়িগ্রাম)বিশেষ প্রতিনিধি
কচাকাটায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কচাকাটা থানা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কচাকাটা বাজার জামে মসজিদ থেকে জামায়াতের কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হকের নেতৃত্বে এ মিছিল শুরু হয়।
মিছিল শেষে মাওলানা এনামুল হক পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে যেন থাকে সে বিষয়ে সরকারের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, রমজানে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কালোবাজারি, অবৈধ মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবির নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।
হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা আমির, মাওলানা মোঃ এনামুল হক, সেক্রেটারী মোঃ আব্দুল বাতেন, কেদার ইউনিয়ন সভাপতি, মোঃ আতাউর রহমান, যুব বিভাগের সভাপতি, মোঃ আলিফ উদ্দিন, বলদিয়া ইউনিয়ন সভাপতি, মোঃ আশরাফুল ইসলাম, কচাকাটা ইউনিয়ন সভাপতি, মোঃ নজরুল ইসলাম, বল্লভেখাস ইউনিয়ন সভাপতি, মাওলানা ইয়াকুব আলীসহ অন্যন্য নেতৃত্ববৃন্দ। 
মিছিলটি কচাকাটা বাজার জামে মসজিদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কচাকাটা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments