বাড়িবাংলাদেশেরংপুর বিভাগযে উন্নয়ন জনগনের ক্ষতি করে তা আমরা মেনে নিব না.... জামায়াত

যে উন্নয়ন জনগনের ক্ষতি করে তা আমরা মেনে নিব না…. জামায়াত

রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলনা আব্দুল হালিম বলেছেন, যে উন্নয়ন জনগনের ক্ষতি করে, আমরা সেই উন্নয়ন মেনে নিবো না। রাজনীতি মানুষের জন্য, নিজেদের উপার্জনের জন্য নয়। স্বচ্ছ রাজনীতির উপরে কিছু নেই, দেশবাসী চায় শান্তি।
বুধবার(৩০ এপ্রিল) লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। 
সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম বলেন, ক্ষতিগ্রস্ত ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একটি মৌলিক কাজ। যা মৌলিক ইবাদতের অংশ। নামাজ রোজা  পালন করা ফরজ কাজ কিন্তু দুঃখ দূর্দশার সময় পালিয়ে থাকলে ইবাদতের দায়িত্ব পালন হবে না। জামায়াতে ইসলামীর নেতারা নিজেদের উপার্জন থেকে জনগণের জন্য ব্যয় করে।
এ সময় তার সাথে ছিলেন, জামায়াতের জেলা আমির এ্যাডভোকেট আবু তাহের,  নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম , লালমনিরহাটের ৩টি আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আনোয়ারুল ইসলাম রাজু, হারুন অর রশিদ প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments